লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন ও লিও ক্লাব ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম নগরীর বক্সিরহাট মোড়ে অবস্থিত অপরাজেয় বাংলাদেশ শিশু আশ্রয়নকেন্দ্রে শিশুদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকালে বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে ও সদ্য প্রাক্তন সভাপতি এবং ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলার আরসি হেড কোয়ার্টার লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, লিও জেলার অক্টোবর সার্ভিস চেয়ারপার্সন লিও আসিফুল আলম হৃদয়, লিও জেলার জয়েন্ট সেক্রেটারী লিও তানভীর হোসাইন আসিফ, লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট লিও রায়হানুল করিম, ট্রেজারার সজিব হোসেন, টেমার মাহমুদুল করিম কারিব প্রমূখ।
এসময় এই কেন্দ্রে থাকা শিশুদের মধ্যে ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ এই প্রতিষ্ঠানে আগামীতে আরও বড় পরিসরে নানা প্রকল্প বাস্তবায়ন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বন্ধন লিও ক্লাব এই প্রতিষ্ঠানের শিশুদের মধ্যে অতীতেও নানা সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে অতিথিবৃন্দ অভিমত ব্যক্ত করেন।