শিক্ষার্থীর পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ার উপজেলার তুলাতলীস্থ ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাজী মোঃ আব্দুল হালিম এবং পবিত্র গীতা পাঠ করেন চন্দ্রনাথ সরকার।
বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হেলাল আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মু. আমির হোসাইন।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, নুরুল কবির এবং দৈনিক ভোরের দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ পারভেজ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক সুজন ধর ও মো: ফরিদুল আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শ্রেণি শিক্ষক রতন কুমার দাশ, চন্দ্রনাথ সরকার, মোঃ সৈয়দ ও মিজানুর রহমান।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং জিপিএ-৫ নিশ্চিতকরণসহ সার্বিক শিক্ষাগত উন্নতির লক্ষ্যে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।