আমরা মানু‌ষের জন‌্য ফাউন্ডেশনের উদ্যোগে ‘‌মি‌নি ফুটবল টুর্না‌মেন্ট’-২০২৬ অনুষ্ঠিত

মানবিক ও সামাজিক সংগঠন ‘আমরা মানু‌ষের জন‌্য’ আ‌য়ো‌জিত ‘‌মি‌নি ফুটবল টুর্না‌মেন্ট ২০২৬’ শুক্রবার (১১ই সেপ্টেম্বর) নগরীর হা‌লিশহরস্থ স্পোর্টস ফ‌্যান্টা‌সি‌তে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

টুর্নামেন্টটি বি‌কেল ৪টায় শুরু হ‌য়ে রাত ০১.০০ টা পর্যন্ত একটানা ১৫‌টি ম‌্যাচ মা‌ঠে গড়ি‌য়ে ফাইনা‌লের স্বাদ নেয় ‘তাউ‌সিফ ওয়া‌রিয়রস’ যার সা‌থে হার মা‌নে ‘সবুজ বাংলা ফাউ‌ন্ডেশন’।

উদীয়মান সম্ভাবনাময় শিশু-‌কি‌শোর এবং সোনালী অ‌তী‌তের খে‌লোয়াড়‌দের নির্মল খে‌লোয়া‌ড়ি মি‌শে‌লে টুর্না‌মেন্ট‌টি হ‌য়ে ও‌ঠে প্রানবন্ত।

এ টুর্নামেন্টে ১২‌টি দল নি‌য়ে ৪‌টি গ্রু‌পে ১ম প‌র্বে লীগ পদ্ধ‌তি‌তে খেলা অনু‌ষ্ঠিত হয়।

এরপর ৪‌টি গ্রুপ চ‌্যা‌ম্পিয়ন ২‌টি সে‌মিফাইনালের মু‌খোমু‌খি হয়।

সব‌শে‌ষে ফাইনা‌লে ‘সবুজ বাংলা ফাউ‌ন্ডেশন‌’ ও ‘তাউ‌সিফ ওয়‌রিয়রস’ এর খেলা ১-১ গো‌লে ড্র হ‌লে ম‌্যাচ ট্রাই‌বেকা‌রে গড়ায়।

এ সময় ট্রাই‌বেকারে শুভ’র গো‌লে বিজয়ের স্বাদ নেয় ‘তাউ‌সিফ ওয়া‌রিয়রস’।

ফাইনা‌ল ম্যাচে ম‌্যান অব দা ম‌্যাচ নির্বা‌চিত হয় শুভ। টুর্না‌মেন্ট-এ রেফা‌রির দা‌য়ি‌ত্বে ছি‌লেন- অত্র এলাকার দুই কৃ‌তি ফুটবলার জু‌য়েল ও রিজভী।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন,
খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি আমাদের শেখায় শৃঙ্খলা, ঐক্য এবং পারস্পরিক সৌহার্দ্য। আজকের এই ফাইনাল খেলা আমাদের তরুণ সমাজকে মাদক ও অন্যায় থেকে দূরে রেখে সুস্থ শরীর ও মন গঠনে বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

এরপর বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ জমকালে আয়োজন শেষ হয়।

আরও পড়ুন