অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রামের সীতাকুন্ডের দক্ষিণ ছলিমপুর সোনাইছড়ি রোডস্থ রেললাইনের পাশে টিনের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে ৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টায়। অগ্নিকান্ডে ৮ পরিবারের বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতি হয় প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সরকারি ত্রাণ তহবিল থেকে প্রতি পরিবারকে ২ বান করে ঢেউ টিন, নগদ ৬ হাজার টাকা, কম্বল ও শুকনো খাবার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, অফিস সহকারী রুবেল দাশ, ছলিমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আল আমিন, আসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম, বিএনপি নেতা নুরুল হুদা, দিদারুল আলম অপু, কাইয়ুম প্রমূখ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন এবং সবরকমের সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন