“বৃক্ষ রোপন সাজাই,সবার আগে বাংলাদেশ ” শীর্ষক বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসন ও কধুরখীল বড়ুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু।
বৃহস্পতিবার(২৭ আগষ্ট) বিকালে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বোয়ালখালী শাখার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন- বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাংবাদিক এস এম মোদাচ্ছের, বৌদ্ধ যুব পরিষদের ঢাকা অঞ্চলের সাধারন সম্পাদক সজীব বড়ুয়া সাজু, যুবনেতা লিটন বড়ুয়া, সমীরন বড়ুয়া সমীর, রবি বড়ুয়া, উপজেলা উপ সহকারী প্রকৌশলী মোঃ ফারক, ৮ নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ হাসান চৌধুরী, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যেক্তা সাংবাদিক অধীর বড়ুয়া,বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি শ্রমিক নেতা পল্টু কান্তি বড়ুয়া, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংবাদিক রাজু দে, দেবাশিষ বড়ুয়া রাজু, সাইফুদ্দিন খালেদ, প্রভাস চক্রবর্তী, রবিউল হোসেন, মহিউদ্দিন, শাহ আলম, শাহেদ হোসেন ছোটন, তাজুল ইসলাম, বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া।