রাঙ্গুনিয়ার যুবদল নেতা ক্যান্সারাক্রান্ত মিজানের মৃত্যুতে শোক

‎‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দীর্ঘ ৯ মাস ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করে মো. মিজানুর রহমান(৩৫) চট্টগ্রামের বিশেষায়িত এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর পর হাসপাতালে চিকিৎসা ব্যয় বিলের জন্য লাশ পরিবারের আর্থিক অসচ্ছলতায়  দাফন করতে না পারার খবর দৈনিক পূর্বকোণে “সাড়ে ৩০ লাখ টাকা বিলে ১১ লাখ পরিশোধ, বাকি বিলের জন্য আটকে আছে যুবদল নেতার লাশ”প্রচার হলে রাঙ্গুনিয়ার সাংসদ হুমাম কাদের চৌধুরীর দৃষ্টি গোচর হলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে নিজ উদ্যোগে সর্বাত্মক যোগাযোগ ও নিজের এবং তাহাঁর সহধর্মিণী সামানজার খানের ব্যক্তিগত প্রচেষ্টায় কম খরচে নামমাত্র বিল পরিশোধে করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করেন। দাপ্তরিক কার্যক্রম শেষে লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সাংসদের ব্যক্তিগত সচিব- মহিবুল কবির তমাল।

‎নিহতের ভাই মো. এনাম জানান, নিহত মিজান বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে ব্লাড ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপির তৃতীয় সাইকেল শেষ করে ৪র্থ সাইকেলে চিকিৎসাধীন অবস্থায় মোট চিকিৎসা খরচ বাবদ ৩০ লাখ ৫৯ হাজার ৬৪৭ টাকা বিল আসে। পরিবার এরমধ্যে ১১লাখ টাকা পরিশোধ করে। আরো ১৯ লক্ষ ৫৯ হাজার ৬৪৭ টাকা পরিশোধ করতে হবে বলে জানান। কিন্তু মঙ্গলবার(২৫ আগস্ট) ভোরে  মৃত্যুবরণ করলে বিল পরিশোধের অনিশ্চয়তায় লাশ হাসপাতাল থেকে দাফন কাফন করতে পারছিলাম না।

‎‎তার বন্ধু ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের বিল পরিশোধের জন্য পুরো দিনে প্রায় দশলাখ টাকা সংগ্রহ করে বলে জানান স্থানীয় যুবক আবু বকর।

যুবদল নেতা মিজানের মৃত্যুতে সাংসদ হুমাম কাদের চৌধুরী গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন। মরহুমের নামাজে জানাজা বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় মোগলেরহাট তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে জানিয়েছেন তার পরিবার।

আরও পড়ুন