চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পোমরা ৩নং ওয়ার্ড খোন্দকার পাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক নারীকে আটক করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
ধৃত নারী রাজু আক্তার (৩০) পোমরা ইউনিয়ন যুবদলের সদস্য রফিকের স্ত্রী বলে জানিয়েছেন স্থানীয়রা।
রফিকের পৈত্রিক নিবাস মৌলভী পাড়ায় হলেও পরিবার নিয়ে খোন্দকার পাড়ায় বসবাস করে।
রাঙ্গুনিয়া থানার এসআই নাজমুলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রফিকের বাড়িতে চোলাই মদ থাকার তথ্য জানার পর ২৫ আগস্ট সকাল ১১.৩০টার দিকে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিক দ্রুত পালিয়ে গেলেও তার স্ত্রী রাজু আক্তার পালাতে ব্যর্থ হয়। ঘর ও ঘরের আশপাশ থেকে পুলিশ ৭০লিটার মদ উদ্ধার করে রাজু আক্তারকে সহ থানায় নিয়ে যায়।
এসআই নাজমুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রফিকের বাড়ি তল্লাশি করে ৭০লিটার চোলাই মদ সহ তার স্ত্রী রাজু আক্তারকে আটক করেছি। মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, রফিক দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী কাউখালি উপজেলাধীন বেতবুনিয়ার রঙ্গিপাড়া এলাকায় উৎপাদিত চোলাই মদের ব্যবসা করে আসছিল।