চট্টগ্রাম জেলা অটো টেম্পু-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম জেলা অটো টেম্পু-অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং ১৪৮৭/৯০)-এর কেন্দ্রীয় ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিকরা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিষদের সদস্য শফিউল আলম শফি, মো. হায়দার আলী এবং প্রিজাইডিং অফিসার অ্যাডভোকেট এনামুল হক।

নির্বাচনে ৫৭৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মোতালেব এবং ৪৯১ ভোট পেয়ে কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আইয়ুব। সাধারণ সম্পাদক পদে ৬০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. রমজান এবং ৫৮৫ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হুমায়ুন কবির এবং ৪৮০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শাহআলম।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মধু সরকার, সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির, সহ-সাধারণ সম্পাদক মো. আকাশ, সহ-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেন, প্রচার সম্পাদক মো. নাছির উদ্দীন, লাইন সম্পাদক মো. ইউসুফ, লাইন সম্পাদক মো. পারভেজ, আইন ও দরকষাকষি সম্পাদক মো. সোহরাব এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. লিটন।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মোশারফ, মো. সোহেল, মো. ওয়াসিম, মো. সোহেল, মো. নজরুল, মো. মোস্তফা, মো. আইয়ুব নবী, মো. বাহার ও মো. শাহিন।

নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।