চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে ‘আল আকসা সরিষা মিল’।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট সড়কের হোসেন মার্কেটে আনুষ্ঠানিকভাবে মিলটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবু বক্কর সিদ্দিক জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হোসেন।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, স্থানীয়ভাবে সরিষা সংগ্রহ করে তা প্রক্রিয়াজাতের মাধ্যমে মানসম্মত সরিষার তেল উৎপাদনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২০ সালে ছাগলনাইয়ায় প্রথম কারখানা চালু হওয়ার পর থেকে সরিষা তেল উৎপাদনের কার্যক্রম চলে আসছে। দ্বিতীয় কারখানাটি বারইয়ারহাট পৌরসভার শান্তির হাট সড়কে চালু করা হয়েছে।
‘আল আকসা সরিষা মিল’-এর পরিচালক আবদুল কাদের কিরন বলেন, আমাদের পণ্য বিএসটিআই অনুমোদিত। ভেজালমুক্ত পণ্য, সুস্থ্যতার জন্য-এই শ্লোগানে ‘আল আকসা সরিষা গোল্ড’ নামে বড় পরিসরে বাজারজাতকরণের লক্ষ্যেই আমাদের দ্বিতীয় কারখানা চালু করা হয়েছে।
তিনি আরো বলেন, ভেজালমুক্ত ও মানসম্মত সরিষার তেল সরবরাহের মাধ্যমে ভোক্তাদের আস্থা অর্জন করাই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা বাজারের সেরা সরিষা দিয়ে কোল্ড প্রসেসের মাধ্যমে তেল উৎপাদন করে থাকি। একবার আমাদের তেলের স্বাদ নেওয়ার অনুরোধ করছি।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।