চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে শুক্কুরুল হাসান সাফী(২৫) নামের যুবককে গ্রেপ্তার করেছেন বোয়ালখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার(৬ আগষ্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেঙ্গুরা বাজার এলাকার একটি মার্কেট থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রি সময় তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার পকেট তল্লাশি চালালে ১০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত শুক্কুরুল হাসান সাফী ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা আনু মিয়া পেশকার বাড়ির হাসান শরীফের পুত্র।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বেঙ্গুরা বাজারের একটি মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় মার্কেটে অবস্থানরত সাফীকে আটক করে পকেট তল্লাশি চালালে ১০টি ইয়াবা পাওয়া যায়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তারকৃতযুবককে আদালতে পাঠানো হয়েছে।