চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটিতে বক্কর সভাপতি, মঞ্জু সেক্রেটারী মনোনীত

ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পৃষ্ঠপোষক আবুল হাশেম বক্করতে সভাপতি এবং ক্রীড়া সংগঠক মনজুর আলম মঞ্জুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি মো. বরকত উল্লাহ বুলু ও ডাইরেক্টর ইনচার্জ অফ অ্যাডমিনিস্ট্রেশন মো. লোকমান হোসেন ভূইয়া এক চিঠির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেন।

চিঠিতে বলা হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ৫৭তম সভার ৬ নং আলোচ্যসূচির আওতায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বিভাগ ও জেলা কমিটি গঠন ও পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০২৬ অনুযায়ী পরিচালনা হবে। সেই মোতাবেক চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি আবুল হাশেম বক্কর ও সাধারণ সম্পাদক মনজুর আলম বলেন, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি প্রাচীন ক্লাব। ক্রীড়াঙ্গনে এই ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে কাজ করবে।

আরও পড়ুন