রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত ১, গ্রেফতার ২

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া ব্রিজঘাটা এলাকায় পানি চলাচলকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে মো. ওবাইদুল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের তৎপরতায় চাচা বুদুরুছ মিয়া(৬০) ও চাচাত ভাই ইমরান হাসান চুকু (২৭) নামে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়,বাড়ির সীমানার পাশে টয়লেটের পানি চলাচলের জের ধরে দুইপক্ষের মারামারির ঘটনায় দীর্ঘদিনের বিরোধের একপর্যায়ে রোববার (১২ জুলাই) বিকেলে ওবাইদুলের সঙ্গে তার চাচা ও চাচাতো ভাইদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে গাছের বাটাম দিয়ে তাকে ডান কাঁধে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

‎‎এতে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

‎‎নিহত ওবাইদুল পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাপিতপুকুরিয়া এলাকার ডাক্তার শায়ের আহম্মদ এর বাড়ীর ইদ্রিস মিয়ার ছেলে। আটক বুদুরুছ মিয়া ও ইমাম হাসান( চুকু) একই এলাকার। আসামি বুদুরুছ মিয়া ও ওবাইদুল আপন চাচা-চাচাতো ভাই। ডাক্তার শায়ের আহম্মদ এর আপন ভাতিজা হয়।

‎‎ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহের সুরতহালসহ পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে।

‎এবিষয়ে দক্ষিন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  হিলাল উদ্দিন আহমদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

ঘটনার প্রকৃত কারণ, নিহতের মৃত্যুর সঠিক পরিস্থিতি এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সম্পর্কে পুলিশি তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন