বন্ধন লিও ক্লাবের উদ্যোগে পানি বন্দীদের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল স্টেশন সংলগ্ন মালিপাড়া এলাকায় বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে লায়ন্স ক্লাব অব চিটাগং বন্ধনের সার্বিক সহযোগিতায় লিও ক্লাব অব চিটাগং বন্ধন-এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বন্ধন লিও ক্লাবের সভাপতি আজমাইন আদিল চৌধুরীর নেতৃত্বে উক্ত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন আবুল খায়ের।

এ সময় স্থানীয় ক্ষতিগ্রস্ত পানি বন্দী পরিবারের মাঝে শুকনো খাবারসহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগং বন্ধনের সদস্য লিও ফাহিম চৌধুরী, লিও সজীব, লিও ইরফান চৌধুরী, লিও রায়ান চৌধুরী, লিও ফাহিম প্রমুখ।

ত্রাণ সামগ্রী বিতরণকালে লায়ন্স ক্লাব অব চিটাগং বন্ধনের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন আবুল খায়ের বলেন, গত ৪ দিনের ভারী বর্ষণের ফলে চট্টগ্রামের বিভিন্নস্থানের নিম্ন এলাকার হাজার হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। এর ফলে নিম্ন আয়ের মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তাই আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে বন্ধন ক্লাবের পক্ষ থেকে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার ক্ষতিগ্রস্ত ও পানি বন্দী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে শুকনো খাবার (চিড়া, মুড়ি, বিস্কুট) ও ফল বিতরণ করেছি। ইনশাআল্লাহ আগামীতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রমের ধারা অব্যাহত রাখবো।

আরও পড়ুন