চট্টগ্রামের অন্যতম নাট্যসংগঠন থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম, তাদের ৩৫তম প্রযোজনা হিসেবে মঞ্চে আনতে যাচ্ছে নতুন নাটক স্থানাংক।
বিশিষ্ট নাট্যকার কৌশিক চট্টোপাধ্যায়ের রচিত এ নাটকটি ২১ মে ২০২৬, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে।
নাটকটির প্রথম মঞ্চায়ন উৎসর্গ করা হলো ক্যান্সার আক্রান্ত রোগীদের সহায়তার উদ্দেশ্যে, যা আয়োজনটিকে কেবল সাংস্কৃতিক পরিসরেই নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে। দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে একই দিন সন্ধ্যা ৭টায়।
নাটকটি নির্দেশনা দিয়েছেন থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম এর দলপ্রধান ও বিশিষ্ট নাট্যনির্দেশক তাপস শেখর। এতে অভিনয় করছেন মোঃ সাইফুল ইসলাম, নাজিম উদ্দিন মামুন এবং অনিন্দিতা শেখর চৈতি।
নাটকের সেট ও পোশাক পরিকল্পনার দায়িত্ব পালন করেছেন মোঃ সাইফুল ইসলাম।
সংগীত পরিকল্পনায় রয়েছেন তাপস শেখর এবং মোঃ সাইফুল ইসলাম। সংগীত নিয়ন্ত্রণে আছেন ভাস্কর দাশ গুপ্ত অভি ও বাঁধন দেব।
আলোক পরিকল্পনার দায়িত্বে আছেন ঠান্ডু রায়হান।
আলোক প্রক্ষেপণে অংশ নিয়েছেন তাসলিমা ইরিন।
পোস্টারের অলংকরণ করেছেন পিযুষ দস্তিদার। সেট নির্মাণে কাজ করেছেন দীপক পাল।
প্রযোজনা অধিকর্তা – সুমিতা মজুমদার নাট্য আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মীর রেজুওয়ান হোসেন টিপু ও টিটু কুমার দাশ।
মঞ্চ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন নাজিম উদ্দিন মামুন, তনয় রাজ, খোকন ও জাবেদ। এছাড়া মিলনায়তন ব্যবস্থাপনা টিমে রয়েছেন ইয়াছমিন আক্তার, জুয়েনা আফসানা, আলো, রাসেল ও মেজবাহ।
মঞ্চ ব্যবস্থাপনায় সহযোগিতা করছেন সংগীতা, বর্ণালী ও শ্রেয়া।
পরিশেষে, টিকেট ব্যবস্থাপনায় দায়িত্বে রয়েছেন নিমাই চন্দ্র মোহন্ত, বিমুগ্ধা, পূজা।
আয়োজক সূত্রে জানা গেছে, অগ্রিম টিকেট ১৯ মে থেকে শিল্পকলায় পাওয়া যাবে এবং প্রদর্শনীর দিন হল কাউন্টার থেকেও টিকেট সংগ্রহ করা যাবে।
সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতে স্থানাংক নাটকটি দর্শকমহলে বিশেষ সাড়া ফেলবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।