চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি এর সাথে তাঁর ফৌজদারহাটের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছে সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম (এসজেএফ) নেতৃবৃন্দ। বুধবার (১৫ এপ্রিল) অত্যন্ত আন্তরিকতা,ভাবগম্ভির ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সাক্ষাৎকার অনুষ্ঠানে সংগঠনটির নীতি-আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন এসজেএফ’র প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান, সভাপতি আজিজ আহমেদ চৌধুরী, সহ-সম্পাদক আলাউদ্দিন চৌধুরী, সহ-সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী বিটু, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহম্মেদ জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সঞ্জয় রায়, যুব ও সমাজকল্যাণ সম্পাদক আর কে দাশ (রবিন্স), সহ-সাংস্কৃতিক সম্পাদক তাপস কর, তথ্য ও সম্প্রচার সম্পাদক সাংবাদিক হাকিম মোল্লা, দপ্তর সম্পাদক সুজিত পাল, নির্বাহী সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সীতাকুণ্ড পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি বখতিয়ার উদ্দিন।
এসময় আসলাম চৌধুরী সবাইকে সীতাকুন্ডের উন্নয়নে ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালনের আহবান জানান। সেই সাথে ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধির মাধ্যমে শান্তির সীতাকুন্ড গঠনে ভূমিকা রাখতে হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। সীতাকুন্ড সবার, তাই সীতাকুন্ডের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
উল্লেখ্য, ১ মে ২০২৬ তারিখে অনুষ্ঠেয় সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ‘রূপসী সীতাকুণ্ড’ নামক স্যুভেনির প্রকাশ, আলোচনা,গুণিজন সংবর্ধনা,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণসহ নানান মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।