ভাটিয়ারী খাদেম পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক

চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থনে ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া ৩নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে অতিথি ছিলেন আসলাম চৌধুরীর ছোট ভাই সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন চৌধুরী, আসলাম চৌধুরীর সহধর্মিনী জামিলা নাজনীল মাওলা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আনোয়ার চেয়ারম্যা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম মেম্বার, শেখ শাহাব উদ্দিন, মোঃ সালাহউদ্দিন, কাদের মাস্টার, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ মহিউদ্দিন,  হেলাল উদ্দিনি বাবর।

উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ কায়ছার আলম, সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, আনোয়ার সওদাগর প্রমূখ।

এতে নেতৃবৃন্দ বলেন, সবাইকে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসলাম চৌধুরী ভাটিয়ারীর সন্তান। তাঁকে নির্বাচিত করতে এলাকার মানুষের দায়িত্ব বেশী। ঘরে ঘরে সবাইকে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

আরও পড়ুন