সীতাকুন্ডের সম্ভাবনা ও সমৃদ্ধির স্বর্ণদ্ধার হতে পারে সলিমপুর : আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪ সীতাকুন্ড এবং চসিক ৯-১০ ওয়ার্ড নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, আমার বাড়ী ভাটিয়ারী হলেও আমি ঘর থেকে বের হলেই পা রাখি সলিমপুরে। ভাটিয়ারী এবং সলিমপুরের আলো বাতাসে আমি বেড়ে ওঠেছি। এখানকার মানুষের হাসি-কান্না, প্রয়োজন, সবই আমার চেনা জানা। সীতাকুন্ড তথা চট্টগ্রামের উন্নয়নের হাব হতে পারে সলিমপুর। সলিমপুর ভাটিয়ারীকে ঘিরে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা গেলে উন্নয়ন সমৃদ্ধির স্বর্ণ দুয়ার হবে এই জনপদ।

বুধবার (২৮ জানুয়ারী) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, নির্বাচন আসলে অনেকেই মিথ্যা আশ্বাসের বুলি ছাড়েন। আমি সেটাতে অভ্যস্থ নই। তাছাড়া প্রতিপক্ষ প্রার্থীদেরকেও আমি সম্মান করি। আর তাই এখন পর্যন্ত প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে আমি কোনো বিরূপ মন্তব্য করিনি। এটাই আমাদের রাজনৈতিক শিষ্টাচার। আমি সবাইকে আহবান জানাবো নেতিবাচক প্রচার প্রচারণা ছেড়ে ইতিবাচক হোন, নিজের যোগ্যতা ও পরিকল্পনা উপস্থাপন করুন। এতে করে সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় থাকবে।

সলিমপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল হুদা জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সদস্য সচিব খ ম জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন, কেন্দ্রীয় যুবদল নেতা ফেরদৌস আহমেদ মুন্না, ছলিমপুর বিএনপির আহবায়ক মো. জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আবুল হাসেম, আবুল কালাম চৌধুরী, মাহবুব-এ খোদা মোরশেদ, জাহেদুল হাছান, মো. মহিউদ্দিন, রোকন উদ্দিন মেম্বার, লোকমান হাকিম, মোঃ আনোয়ার প্রমূখ।

পরে বিকাল দুপুড় আড়াইটা থেকে নগরীর কর্ণেলহাট এলাকায় গণসংযোগ করেন আসলাম চৌধুরী। সেখানে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগন অংশ নেন।

আরও পড়ুন