চট্টগ্রাম নগরীর হালিশহরে ব্ল্যাক বেরি বয়েজ কতৃক আয়োজিত চতুর্থ বারের মতো ঘরোয়া ট্রার্ফ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মোহাম্মদ ওয়াসিম হোসেন ও মোহাম্মদ এরশাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মো:মিসকাত,মুন্না,রুবেল,আরমান,মাসুদ,ফয়সাল,সাইফুল মিনহাজ,ব্ল্যাক বেরি সদস্য মধ্যে ছিলেন সৈকত, মান্না,তুহিন,জামাল,ইরফান,সাকিব,সুমন,আল-আমিন,ইয়াসিন,ইয়ামিন,ফয়সাল, ইমন প্রমূখ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় দ্যা সোলজারস ও ক্রেজি গাইস দুইটি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলার মধ্য দিয়ে খেলা গড়ায় ট্রাইবেকারে।
ট্রাইবেকার ক্রেজি গাইজ এর কাছে দ্যা সোলজারস ৩-২ গোলের ব্যবধানে পরাজিত হয়। চ্যাম্পিয়ন হন ক্রেজি গাইজ।
উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
অতিথিরা বলেন, এই ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট আমাদের প্রতিষ্ঠানের প্রাণের উৎসব। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা প্রতিভাবান খেলোয়াড়দের আবিষ্কার করব এবং তাদের জন্য ভবিষ্যতের বড় সুযোগ তৈরি হবে।
সবাই শৃঙ্খলা বজায় রেখে সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়েছেন।তার জন্য সবাইকে যারা এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খেলাধুলা হোক আমাদের ঐক্যের বন্ধন।
উক্ত টুর্নামেন্ট বিজয়দল ব্ল্যাক বেরি ক্রেজি গায়েজ জয় লাভ করে।
সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এই ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট।
সমাপনী বক্তব্য বক্তারা বলেন,সফলভাবে শেষ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রতিটি দল অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে, যা প্রমাণ করে আমাদের তরুণরা সম্ভাবনামযয়ী। জয়ী দলকে অভিনন্দন, এবং যারা আজ জয়ী হতে পারেনি—তাদের জন্যও সমান সম্মান, কারণ প্রতিটি খেলোয়াড়ই এই মাঠে সেরা প্রচেষ্টা দিয়েছে।
এই টুর্নামেন্ট আমাদের বন্ধুত্ব, শৃঙ্খলা ও খেলাধুলার মনোভাবকে আরও সুদৃঢ় করুক—এই শুভকামনাই জানাই।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সেরা গোলদাতা, ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং রানার্স আপ ও চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে দেন বিশেষ অতিথি বৃন্দ।