চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ দোহাজারী কিল্লাপাড়া আহলে সুন্নাত ওয়াল জামা’আত সুন্নি সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে কিল্লাপাড়া চৌরাস্তা সংলগ্ন মাঠে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফ এর সাজ্জাদানশীন পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা কাযী সৈয়দ মোহাম্মদ আবদুশ শাকুর রায়হান আযিযী নকশবন্দী মুজাদ্দেদী (মা.জি.আ.) এর সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান ছিলেন- ধর্মপুর দরবার শরীফ এর নায়েবে সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা কাজী সৈয়্যদ তাহছিন আহমেদ নকশবন্দী মুজাদ্দেদী (মা.জি.আ.)।
সম্মানিত আলোচক হিসেবে তকরির পেশ করেন- রসুলাবাদ ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আহমদ রেজা নকশবন্দী (মা.জি.আ), রামু হযরত জঙ্গলী পীর ইসলামিয়া সুন্নিয়া মাদরাসা কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা সুপার মুফতি মুহাম্মদ আবদুল আজিজ রজভী (মা.জি.আ.), দোহাজারী রায়জোয়ারা ইসলামীয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মুফতি মুহাম্মদ ইসলাম নকশবন্দী (মা.জি.আ.), পশ্চিম রায়জোয়ারা মুহাম্মদ আলী ফকির (রহঃ) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ফরহাদুল ইসলাম (মা.জি.আ.), পশ্চিম রায়জোয়ারা মুহাম্মদ আলী ফকির জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ শওকত আলী নকশবন্দী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক হাজী জামাল উদ্দিন সওদাগর।
পরে মিলাদ-কিয়াম এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা শেষে তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।