চট্টগ্রামের আনোয়ারায় ছাদ থেকে লাফ দিয়ে মাস মেরিন একাডেমির সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে একাডেমির ভেতরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম মো. মুশফিক (২১) ৷ তিনি সপ্তম বর্ষের শিক্ষার্থী। বর্তমানে শিক্ষার্থীটি চিকিৎসাধীন রয়েছে। মাস মেরিন একাডেমি একটি প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান।
আহত শিক্ষার্থীর আত্মীয় সায়েম সরোয়ার বলেন, একাডেমি থেকে মুশফিককে আহত অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদেরকে খবর দিলে মেডিকেলে আসি। কর্তৃপক্ষ বলছে সে আত্মহত্যার চেষ্টা করছে।
মাস মেরিন একাডেমির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আবুল কাশেম জানান, একাডেমির ভেতর কোন প্রকার মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, ওই শিক্ষার্থী হয়তো ব্যক্তিগত কোন কারণে ভবনের ছাদ থেকে লাফ দিয়েছে, তবে সে এখন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে।