শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়ানোর লক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ‘গ্রীন চার্টাড স্কুল এন্ড কলেজ’ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশেষ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এসময় ১৭০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবক সহ মোট ৩২২ জনকে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলের হলরুমে এই স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে সকল শিক্ষার্থীকে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি তাদের অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শও দেয়া হয়।
চট্টগ্রাম মোট্টোপলিটন হসপিটাল, দোহাজারী গ্রীণ হাসপাতাল এবং দোহাজারী ন্যাশনাল হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা ও পরামর্শ দেন ডা. মোহাম্মদ ইব্রাহিম, ডা.সৈয়দা শাহীনুর জাহান পুতুল, ডা. তাসনিয়া ইশরাত প্রথমা, ডা. শারমিন আক্তার কনিকা, ডা. ইসরাত জাহান পুষ্প।
রক্তের গ্রুপ নির্ণয় করে দোহাজারী পৌরসভার স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ ও ‘আঁধারে আলো’ এবং খাগরিয়া ইউনিয়নের ‘খাগরিয়া ব্লাড ব্যাংক’ এর সদস্যরা।
গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মান্নান সিআইপির সভাপতিত্বে কর্মসূচিতে উদ্বোধক ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক শফিকুল ইসলাম রাহী। এসময় উপস্থিত ছিলেন গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এমএ আলম, প্রতিষ্ঠাতা পরিচালক এডভোকেট রিদোয়ানুল হক, টুটুল আকবর, মো. ইউনুস, রোকন উদ্দিন আজম, মো. সোলায়মান, অধ্যক্ষ রাকিব হোসেন সহ সকল শিক্ষকবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দোহাজারী ব্লাড ব্যাংক’র এসএমওয়াহিদ রনি, মেহেরুল হাসান, কার্যকরী সদস্য শাহেদ হোসাইন, রাজন বড়ুয়া, লিটন নাথ, ফাহিমুল হুদা, হাবিব, সাব্বির হোসেন অভি ইফতেখার শফি ইমন, আঁধারে আলো’র তথ্য ও সেবা সম্পাদক রিপন বড়ুয়া, সাইমন, মুমেন শাহরিয়ার, মাহফুজ, কামরুল, আরিফ, খাগরিয়া ব্লাড ব্যাংক’র আনোয়ার হোসেন, রিদুয়ান ইসলাম, ইমন, জিসান, আলাউদ্দিন।
স্কুল কর্তৃপক্ষ বলেন, “শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য এই ক্যাম্প। স্বাস্থ্য পরিক্ষা করে শারীরিক সুস্থতা যাচাই করার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য। যা তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।”