বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ধর্ম মন্ত্রনালয়ের বৌদ্ধ ধর্মীয় ট্রাস্টের ট্রাস্টি প্রফেসর ড. সুকোমল বড়ুয়া বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন জ্ঞানী, সমৃদ্ধ ও মানবিক নেতৃত্বের প্রতীক। তিনি কেবল রাজনীতিবিদ নন, একজন চিন্তাশীল মানুষ। যিনি দেশের মানুষ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন।
গত শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১টায় লোহাগাড়ার মোস্তাফিজুর রহমান কলেজ মাঠে লোহাগাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উদ্যোগে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জ্ঞাতিসম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সুকোমল বড়ুয়া আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র, ন্যায় ও উন্নয়নের পথে এগিয়ে যাবে। তিনি আলোকিত চিন্তা ও দূরদর্শী নেতৃ ত্বের মাধ্যমে জাতিকে ঐক্য ও অগ্রগতির পথে পরিচালিত করছেন। ধর্ম ও মানবতা একে অপরের পরিপূরক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। ভালোবাসা, সহনশীলতা ও মানবিকতার মাধ্যমেই শান্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত আনন্দপ্রিয় স্থবিরের সভাপতিত্বে এবং দেশপ্রিয় বড়ুয়া ও তুলি বড়ুয়ার যৌথ সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, উপজোলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সভাপতি তুষার কান্তি বড়ুয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুজিত বড়ুয়া কাজল, কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দমিত্র মহাথের প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।