পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের চার দফা দাবিতে রোববার থেকে সারাদেশের মত চট্টগ্রামের ফটিকছড়িতেও অনির্দিষ্টকালের গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে গণছুটির ঘোষণায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। তারা আশঙ্কা করছেন, ঝড়-বৃষ্টিতে বৈদ্যুতিক তার ছিঁড়লে বা লাইনে সমস্যা হলে মেরামত কাজ ব্যাহত হবে, যা ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য সংকট তৈরি করবে।
এ বিষয়ে ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম জানান, চার দফা দাবিতে সমিতির কর্মকর্তা-কর্মচারী এবং লাইনম্যানগন একযোগে গণ ছুটিতে গিয়েছেন, যার ফলে বিদ্যুৎ ব্যবস্থা সরবরাহ হুমকির মধ্যে পড়েছে।