আনোয়ারায় জশনে জুলুসে উপলক্ষে স্বাগত র‍্যালী অনুষ্ঠিত 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) কে স্বাগত জানিয়ে জশনে জুলুসে উপলক্ষে স্বাগত র‌্যালী করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রামের আনোয়ারায় উপজেলাধীন রায়পুর ইউনিয়ন শাখা।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯ টায় র‌্যালীটি রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ সুফি আহমদ হাসান (রাহঃ) মাজার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাশেমী, গাউসিয়া কমিটির পক্ষে কাজী মাওলানা বদরুজ্জমান নঈমী, গিয়াস উদ্দিন নিজামী, মাওলানা আবদুল মান্নান আনোয়ারী, সাইফুল হক, ডাক্তার শাহাব উদ্দিন প্রমুখ।

র‌্যালীতে কয়েক হাজার আশেকে রাসুল অংশ গ্রহণ করেন। র‌্যালী শেষে হযরত শাহ সুফি আহমদ হাসান (রাহঃ) মাজারে দেশে মুসলিম জাহানের মঙ্গলের জন্য দোয়া চেয়ে মুনাজাত করেন অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাশেমী।

আরও পড়ুন