রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন।

সপ্তাহব্যাপি প্রোগ্রামের উদ্বোধনী দিনের কার্যক্রমের অংশ হিসেবে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১৮ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে শুরুতে শোভাযাত্রা বের করা হয়। এরপর উপজেলা ক্যাম্পাস পুকুরে মৎস্য পোনামাছ অবমুক্ত করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার সুজাত কুমার চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। মৎস্য দপ্তরের ফিল্ড এসিস্ট্যান্ট ওবাইদুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ হাসান, সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাংবাদিক নুরুল আবছার চৌধুরী, মৎস্য চাষি আবু বক্কর, নাজমুল আমিন প্রমুখ৷

শেষে মাছ চাষে সফলতা অর্জনকারী ৩ জন মৎস্যচাষি ও একটি সংগঠনকে পুরস্কার দেয়া হয়। তারা হলেন মো. আনোয়ার হোসেন, মুহাম্মদ ওসমান, খলিলুর রহমান এবং নূরের আলো একতা সংঘ।

আরও পড়ুন