আলীকদমে কৃষকের জালে ধরা পড়ল ৭ ফুট অজগর

বান্দরবানের আলীকদম উপজেলায় এক কৃষকের জালে ধরা পড়ল ৭ ফুট লম্বা একটি অজগর সাপ।

রোববার সকালে উপজেলার নয়াপাড়া এলাকার কৃষক মো: শামিমের বাড়ির পাশে একটি জালের মধ্যে অজগরটি আটকে যায়। বাড়ির লোকজন অজগরটি দেখতে পেয়ে বনবিভাগের লোকজনকে খবর দেয়। বনবিভাগের লোকজন এসে অজগরটি উদ্ধার করে। পরে মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

আলীকদম বন বিভাগের বিট কর্মকর্তা রনি পারভেজ জানিয়েছেন, অজগর সাপটি প্রায় ৭ ফুট লম্বা এবং অনেকটা বিরল প্রজাতির।

তিন জানান, এটি পুকুর থেকে মাছ খাওয়ার জন্য এসে জালে আটকা পড়ে। পরে এটি উদ্ধার করে মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।