আনোয়ারায় বর্জ্য ও পান্তাভাতে কেমিক্যাল দিয়ে মদ তৈরী: কারিগরসহ গ্রেপ্তার ২

গুরের বর্জ্য,পান্তাভাত, কলা, চিনি, রং ও কেমিক্যাল দিয়ে তৈরী করত চোলাই মদ। আর এসব খুচরা ও পাইকারী বিক্রি করত চট্টগ্রামের বিভিন্ন স্থানে। মদ তৈরীর জন্য বিলের মাঝে নির্জন এলাকায় গড়ে তোলেছে কারখানাও।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়ায় এভাবে টিনসিটের ঘরের তৈরি হচ্ছিল দেশীয় মদ। শনিবার দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক কারিগরকে গ্রেপ্তার করেছে।

এসময় দেশীয় তৈরী চোলাই মদ তৈরীর সরঞ্জামসহ ১১০ লিটার চোলাইমদ ও ৫০০ লিটার মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বারশত ইউনিয়নের দক্ষিণ বারশত এলাকার মো. জাগির আহমেদের ছেলে মো. জামাল (৩৫) ও একই এলাকার মো. জানে আলমের ছেলে মো. পারভেজ (২৮)। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. জাহাঙ্গীর আলম (৩০) নামে এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানান পুলিশ।

অভিযান পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহানুর রহমান সোহাগ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে জমির মাঝখানে একটি টিনসিটের ঘরের মধ্যে তৈরি করছিল দেশীয় মদ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ তৈরীর সরঞ্জামসহ দুইজন মাদক কারিগরকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।