লোহাগাড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মাহমুদুল হক নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

তিনি উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও কানুরাম বাজার এলাকার আহমদ কবিরের ছেলে। রোববার দুপুর দেড়টার দিকে কলাউজান ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পুলিশ জানায়, মাহমুদুল হকের বিরোদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেলে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, রোববার দুপুর দেড়টার দিকে সংবাদ পেয়ে পুলিশি অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরোদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।