জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে সোনালী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া আজিজিয়া মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ শোয়াইব।

মারকাজুত তাহফিজ হিফজ মাদ্রাসার প্রধান হাফেজ রিফাত হোসেন রাকিবের সঞ্চালনায় এবং মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলামের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল হাই, সোনালী কমিউনিটি সেন্টারের মালিক হাজী আনোয়ার হোসেন, মোহাম্মদীয়া আজিজুল উলুম তেমুহানী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা এনায়েত উল্যাহ, ইত্তেফাকুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ’র সভাপতি মাওলানা ফজলুল করিম, বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রা:) মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন, বারইয়ারহাট আশরাফুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ফয়েজ উল্ল্যাহ প্রমুখ। কুরআন সবক নেওয়া শিক্ষার্থীরা হলেন আব্দুল্লাহ আল নাঈম, ইসমাইল হোসেন ইমরোজ ও আল মাহমুদ রাফি। অনুষ্ঠানে বারইয়ারহাট ও মিরসরাইয়ের বিভিন্ন মাদ্রাসার পরিচালকরাও অংশ নেন।

আরও পড়ুন