বোয়ালখালী প্রেসক্লাবে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তর এর স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৩জুলাই)বিকেলে বোয়ালখালী প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তরের বোয়ালখালী উপজেলা প্রতিনিধি ও বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃসিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলা টিভির চট্টগ্রাম প্রধান ও বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: লোকমান চৌধুরী।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি(ভারপ্রাপ্ত) অধীর বড়ুয়া, বোয়ালখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির কার্যকরি সদস্য মোঃ এমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, অর্থ-সম্পাদক প্রবাস চক্রবর্তী,সদস্য শাহ আলম, খোরশেদ আলম, খোরশেদুল আলম, হাসানুল আলম, তৌহিদুল রহমান, মাহমুদুর রহমান তৌহিদ,এস এম শাহেদ হোসাইন ছোটন,সবুজ( ভদ্র)অরন্য ,বিপ্লব জলদাশ, সুমন চক্রবর্তী, মোঃ সম্রাট প্রমুখ।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুহাম্মদ নুরুল আবছার মাইজভাণ্ডারী।

আরও পড়ুন