সকারের নির্দেশনা উপেক্ষা করে চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার ৪নং চরম্বা ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি বলে অভিযোগ উঠেছে । রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনার্থে জাতীয় অর্ধনমিত করার নির্দেশনা থাকলেও তা পালন করেনি চরম্বা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সৈয়দ হোসেন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২ টায় ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় জাতীয় পতাকা উত্তোলনই করা হয়নি। পরে তড়িঘড়ি করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে বলে স্থানীয়রা জানান।
মাইলস্টোন স্কুল ট্রাজেডির ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করার নির্দেশনা দেয় সরকার । শোক পালনের উদ্দেশ্যে মঙ্গলবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা, সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে চরম্বা ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সৈয়দ হোসেন বলেন, জরুরী কাজে পরিষদের বাহিরে থাকায় জাতীয় পতাকা অর্ধনমিত বা উত্তোলন করা হয়ছে কিনা জানা নাই । পরিষদে গিয়ে এব্যাপারে দেখবেন বলে জানান তিনি ।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো: সাইফুল ইসলাম জানান, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নিদর্শনা দেওয়া হয়েছে। তবে চরম্বা ইউনিয়ন পরিষদ এর বিষয়ে এখনো পর্যন্ত জানতে পারিনি। এব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।