আনোয়ারায় চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় চাঁদাবাজির মামলায় মোহাম্মদ ইব্রাহিম (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে জুঁইদন্ডী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। সে জুঁইদন্ডী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাচ্চুর বর বাড়ির আবু তালেবের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, আনোয়ারা থানার এসআই জুয়েলের নেতৃত্বে সোমবার রাতে এক ঝটিকা অভিযানে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, যুবলীগ নেতা ইব্রাহিমকে চাঁদাবাজির মামলায় আদালতে পাঠানো হয়েছে।