লোহাগাড়ায় গরম তেলে দগ্ধ শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় গরম তেলে দগ্ধ হয়ে রাকিব রায়হান(২) নামে এক শিশু মারা গেছে।

রোববার(২০ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের টেন্ডল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোমবার(২১ জুলাই) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার ছিরাদিয়া এলাকার মোঃ মামুনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, রাকিব রায়হান তার পরিবারের সাথে ঘটনাস্থলে তার মামার বাসায় রোবার রাতে বেড়াতে যায়। এসময় মামার বাসার  পাশে চা দোকানে গেলে কড়াই থেকে গরম তেল পড়ে তার শরীরের অধিকাংশ দগ্ধ হয়। প্রাথমিকভাবে তাকে চিকিৎসার জন্য লোহাগাড়ার একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান জানান, রাকিবের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্থান্তর করা হবে। এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।