জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রাম মহানগর বিএনপি’র কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ১৮ জুলাই (শুক্রবার) বিকেল ৩টায় ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল কর্মসূচির আয়োজন করা হয়েছে। নগরীর নসিমন ভবন চত্বরে কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে এবং সেখান থেকে নিউমার্কেট পর্যন্ত মৌন মিছিল অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতির মর্যাদার প্রতীক এই আন্দোলনকে যথাযথভাবে স্মরণ করাই মূল উদ্দেশ্য।

আরও পড়ুন