আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালাবিবির দিঘির মোড়ে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নির্দেশনায় ও বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা আশরাফ শিকদারের সার্বিক তত্ত্বাবধানে ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা এমরান হোসেন হৃদয়।
আনোয়ারা কলেজ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আতিকুর রহমান আতিক, সাবেক ছাত্রনেতা ও ইউপি সদস্য শাহ রায়হান, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন, বটতলী শাহ মোহসেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন রাকিব, উপজেলা ছাত্রদল নেতা রাশেদ ইকবাল, আনিসুর রহমান আরফাত, বরুমচড়া ইউনিয়ন যুবদল নেতা শাহীন সিকদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল, মোঃ মুরাদ, ছাত্রদল নেতা সাকিব আল হাসান, সিটি কলেজের ছাত্রদল নেতা মোহাম্মদ সায়মন, ইসলামি ইউনিভার্সিটির মোহাম্মদ আইয়ুব খান, চট্টগ্রাম কলেজের ছাত্র মোহাম্মদ নাঈম, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ আলমগীর, মারুফ, সাকিব, সাব্বির, রাকিব, আবিদ ও মিজান।
সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সংগঠন ছাত্রদলকে সুসংগঠিত করে দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গিকার করেন।