চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের রক্ষা কালী বাড়ির পাশে ধরপাড়া পুকুরে আজ সোমবার দুপুরে মামার বাড়ির ছেলেদের সাথে গোসল করতে নেমে শান্ত নন্দী (১৮) এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত কিশোর রংপুর জেলার সনজয় নন্দীর ছেলে। শান্ত নন্দী মা বাবার সাথে দীর্ঘদিন চট্টগ্রাম শহরের ভাড়া বাসায় বসবাস করে আসছে। গত চারদিন আগে হাইদগাঁও মামার বাড়িতে বেড়াতে আসে।
স্থানীয় ও এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে গোসল করতে যাওয়া বন্ধুরা জানান সবাই একসাথে দুপুর একটার সময় গোসল করতে যায় তারপরে সবাই ঘরে ফিরে যায়। তখন শান্ত ঘরে না ফিরলে বন্ধুরা এবং প্রতিবেশীরা পুকুরে খোঁজাখুজি করার পরে পানির নিচ থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে পটিয়ার একটি ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শান্ত নন্দীর মৃত্যুর খবরে মামার বাড়ি সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শান্ত গত বৎসর এস এস সি পরীক্ষা অংশগ্রহণ করেছিল বলে মামার পরিবার জানাই।
শান্ত নন্দীর মামা সুভাষ সেন জানান আমাদের ভাগিনা দুপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। বর্তমানে তাদের পরিবার সহ কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গেছে।