চট্টগ্রামের লোহাগাড়ায় সাড়ে তিন বছর বয়সী মোহাম্মদ আদিল ও মোহাম্মদ আবিদ নামে দুই জমজ শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।
শনিবার বেলা আড়াইটায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিদাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা একই এলাকার আজিজুল হকের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার আগে জমজ শিশু দুইটি বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে তারা সবার অগোছরে বাড়ি কাছে পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের না দেখে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। স্বজনরা পরে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে। স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।