মিরসরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুখ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আমিনুল হকের পুত্র এবং নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মিরসরাই থানাধীন বড়তাকিয়া বাজার থেকে সাইদুল হককে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

আরও পড়ুন