চট্টগ্রাম-কক্সবাজার ৬ লেন করার দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) বেলা ১১ টায় লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাস্টার মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এ্যাডভোকেট এস এম রেজাউল করিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বড়হাতিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জুনাঈদ চৌধুরী, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সাবেক ছাত্রনেতা আরিফুল্লাহ চৌধুরী, ব্যবসায়ী সাহাব উদ্দিন, মোহম্মদ নুরুচ্ছাফা, ডা. খালেদ দেওয়ান, আরিয়ান হাসান, প্রবাসী মোহাম্মদ ফরহাদ ও সাংবাদিক জাহেদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, -“চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে এ মহাসড়ক ৬ লেনে উন্নীত করার বিকল্প নেই। অবিলম্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করতে হবে। আগামী ১৫ জুনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোন ঘোষণা কিংবা আশ^াস না পেলে পরবর্তীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধের মত কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।”

এটি/মেহেদী/লোহাগাড়া/সিটিজি সংবাদ24

আরও পড়ুন