ক্রীড়ার সাফল্য বিশ্ব পরিমন্ডলে দেশের মর্যাদা বাড়ায় : আসলাম চৌধুরী

একটি দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতে তরুণ সমাজের অংশগ্রহণ জরুরী। খেলাধুলার মাধ্যমে তরুণ যুবকদের যে মনোদৈহিক ইতিবাচক বিবর্তণ ঘটে সেটা খুবই জরুরী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাই দেশের যুবসমাজকে ক্রীড়ামুখী করতে নানা পদক্ষেপ নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বিএনপি এদেশের ক্রীড়াঙ্গনের স্বচ্ছতা ও মানোন্নয়নে সবসময় কাজ করে গেছে। শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত পটিয়ায় ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে যে সাড়া মিলেছে, আগামীতে তার ব্যাপকতা বাড়বে বলে দাবী করেছেন বিএনপি’র  জাতীয় নির্বাহী কমিটির সাবেক যূগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধূরী এফসিএ।

শনিবার (১২ এপ্রিল) চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবলের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, শিক্ষা ও স্বাস্থ্যে কারও ভাগ নেই। শিক্ষা যেমন কেউ কেড়ে নিতে পারেন না, ঠিক তেমনি একজনের রোগ বালাই অন্যজন নিতে পারেন না, সুস্থতাও নিতে পারেন না। তাই শিক্ষা ও নিরোগ দেহ দুটো নিশ্চিতেই খেলাধুলার কোনো বিকল্প নেই। পটিয়া এনামুল হক এনামের পৃষ্ঠপোষকতায় বিশাল এ আয়োজনে বিএনপি’র ইতিবাচক রাজনীতির প্রতিফলন দেখেছে জনগন। আয়োজকরা অবশ্যই সাধুবাদের দাবিদার।

উক্ত আয়োজনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম।

বিএনপি নেতা মোজাম্মেল হকের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যূগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর, পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির আনসার, মেজবাহ উদ্দিন চৌধূরী জাহেদ, উপজেলা বিএনপির যূগ্ম আহ্বায়ক মইনুল আলম ছোটন,যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম সফিক, সাইফুদ্দিন আহেমদ, হাজী কামাল উদ্দিন, হারুনুর উর রশিদ চৌধুরী, কমিশনার আবুল ফয়েজ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আব্দুল মাবুদ, ইসমাইল হোসেন, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব মীর জাকের আহমেদ,পটিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন, যুবদল নেতা হামিদুর রহমান পেয়ারু, মহানগর যুবদল নেতা মোঃ সেলিম, ইদ্রিছ আলম, আমিনুল্লাহ, নুর হোসেন নুরু, মোঃ হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন প্রমূখ।

ফাইনাল খেলায় প্রতিদ্ধিতা করেন চট্টগ্রাম ব্রাদাস ইউনিয়ন বনাল লোহাগড়া একাদশ। খেলায় ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে লোহাগাড়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আরও পড়ুন