সাংবাদিক ব্যক্তিত্বদের সম্মানে চট্টগ্রামে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এবং ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মু:ইব্রাহীম হোসেন রনি।
নগর ছাত্রশিবির সেক্রেটারী মাইমুনুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে সভাপতির বক্তব্যে জনাব ইব্রাহীম হোসেন রনি বলেন, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা পরিচালিত হয় শিবিরের লক্ষ্য-উদ্দেশ্য: ”আল্লাহ প্রদত্ত ও রাসুল সাঃ প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক কল্যাণ সাধন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন” কে সামনে রেখে।
মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শিক্ষা জীবন। ছাত্রশিবির ছাত্রদের শিক্ষা জীবনের উন্নতি সাধনকল্পেই অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির তার বন্ধু প্রতিম সংগঠন: জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য যে সকল প্ল্যাটফর্ম রয়েছে, প্রত্যেকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে প্রত্যেকটি ক্যাম্পাসে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।
তিনি আরো বলেন, পৃথিবীতে যতো বড় বড় যুদ্ধ এবং বিপ্লব সাধিত হয়েছে,বিপ্লব পরবর্তী সময়ে সাংবাদিকদের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষাপটে পতিত ফ্যাসিস্ট আমলে সাংবাদিকরা সত্য ও ন্যায় নিষ্ঠ সংবাদ প্রচারে সর্বদা বাঁধাগ্রস্ত হয়েছেন। ২৪শের ছাত্রজনতার বিপ্লবে যেসব সাংবাদিক সাহসী ভূমিকা রেখেছেন,আমি তাদের ভূয়সী প্রশংসা করছি এবং যেসব সাংবাদিক ভাইয়েরা শহীদ হয়েছেন,তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছি। নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিক ভাইদের অবশ্যই ৩৬ জুলাইয়ের চেতনা বুকে ধারণ করতে হবে,নাহলে দেখা যাবে নতুন কোন স্বৈরাচার আবারো বাংলাদেশের মানচিত্র খামচে ধরবে।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, বাইতুলমাল সম্পাদক রাকিবুল ইসলাম, পরিকল্পনা ও ফাউন্ডেশন সম্পাদক তানভির মোস্তাফা, মিডিয়া ও প্রচার সম্পাদক জাহিদুল আলম জয়সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।