বন্ধুত্বের মেলবন্ধনে, প্রাণের উচ্ছাস ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৩তম ব্যাচের ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলন।
শুক্রবার (৬ মার্চ) নগরের একটি রেষ্টুরেন্টে শতাধিক বন্ধুর অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে উপস্থিত চবি ৩৩তম ব্যাচ কার্যনির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক সফিক চৌধুরী বলেন, ′বন্ধুদের পারস্পরিক বন্ধন ও ভালোবাসা অটুট রাখতেই আমাদের এই ইফতার আয়োজন”। ইফতার মাহফিলের এই আয়োজনের আলোচনা এবং দোয়ায় উপস্থিত বন্ধুরা ভবিষ্যতে সুখে-দুঃখে ব্যাচের বন্ধুদের যেকোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের সুস্থ ও সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উক্ত ইফতার মাহফিলে ৩৩ ব্যাচের সদস্য মুজেলুজ্জামান (সুমি), মাহমুদ, মারুফ, ঝুমুর, লাকী, কনিকা, সুইট, হেদায়েত, মহসিন, মাসুদ, রাসেল, ফরহাদ, রাশেদ, আজিজ, নিয়াজ, পাভেলসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।