চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন ছাত্রদের সংগঠন রসায়ন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মমতাজুল হাসান ফরহাদের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ইফতার আয়োজক কমিটির আহবায়ক হোসেনুল করিম আরজুর স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক নেয়ামত উল্লাহ খান, রসায়ন বিভাগের শিক্ষক ও সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ, চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগে সাবেক সহযোগী অধ্যাপক প্রফেসর ড. মো. হযরত আলী মিঞা, সরকারি সিটি কলেজ সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. মো. ইদ্রিস আলী, প্রফেসর সুভাষ চন্দ্র দাশ, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। শিক্ষকরা উক্ত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাফল্য কামনা করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে।
সভায় ৯৩-৯৪ থেকে ১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের খসড়া সংবিধানের উপর উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব পাই মং উ মারমা সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।
দ্বিতীয় পর্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র নিয়ে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়কের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।