চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন পিসি রোড সবুজবাগ এলাকায় অবস্থিত রেইনবো কুরিয়ার সার্ভিস অফিসের সামনে রাখা একটি কাভার্ডভ্যানের তালা খুলে ভিতরে থাকা পাঁচটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় চোরচক্র। ঘটনাটি ঘটে ২৫ জুন মঙ্গলবার।
এ ঘটনায় শুক্রবার হালিশহর থানায় অজ্ঞাত আসামীদরে নামে একটি মামলা করা হয়। শুক্রবার রাতেই অভিযান চালিয়ে নগরীর আকবর শাহ সেভেন মার্কেট এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ। তার দেওয়া তথ্যে সেদিন রাতে একই এলাকায় কম্পউিটার টেকনোলজি নামে একটি দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া চারটি ল্যাপটপ উদ্ধারসহ ইসমাইল রাহি নামে আরও একজনকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া চোর চক্রের দুই সদস্য হলেন নগরীর আকবর শাহ এলাকার মোঃ ইসমাইল ও ইসমাইল রাহি।
এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা কায়সার হামিদ জানান, হালিশহর থানার সবুজবাগ এলাকায় একটি কাভার্ডভ্যানের তালা খুলে চোরচক্র পাঁচটি ল্যাপটপ চুরি করে আকবর শাহ এলাকায় নিয়ে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ক্লুলেস চুরির মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ইসমাইল রাহি সেভেনে র্মাকট এলাকার কম্পউিটার টকেনোলজি দোকানটির মালিক।