দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
ইংরেজি বিভাগের শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় শনিবার (২১ শে ফেব্রুয়ারী) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কামরুন নাহার বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ মোহাম্মদ আবুল কালাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ আবুল খায়ের।
অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন রত্না চৌধুরী, আজাদ হোসেন প্রমূখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে কলেজের শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়।