চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ইতালী প্রবাসী মোহাম্মদ মামুন হোসেনের সৌজন্যে আয়োজিত উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
বাড়বকুন্ড ইউনিয়নি বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজেনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক জহুরুল আলম জহুর।
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে আসলাম চৌধুরী বলেন, ফুটবলসহ যেকোন খেলাধুলা তরুণ প্রজন্মকে বিপথগামীতার হাত থেকে রক্ষা করে। তাদের শরীর স্বাস্থ্য নিরাপদ রাখার পাশাপাশি মনমানসিকতার সুষ্ঠু বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে টুর্নামেন্ট আয়োজন করে তার স্মৃতিকে সম্মুজ্জল রাখতে এই উদ্যোগ সত্যিই প্রশসার দাবি রাখে। আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান হিরু, ফজলুল করিম চৌধুরী, মোজাহের উদ্দিন আশরাফ, মোবারক হোসেন মাস্টারসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।