রাঙ্গুনিয়ায় সতের ইটভাটা বন্ধের নোটিশ

‎‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে সনাতন প্রযুক্তির ড্রাম চিমনী ও ফিক্সড চিমনীবিশিষ্ট ইটভাটায় যেন আগুন দেয়া না হয় এবং ইটভাটায় জ্বালানী কাঠ/কৃষিজমির টপসয়েল ব্যবহার করা না হয় সে বিষয়ে আগাম সর্তক করার উদ্দেশ্যে অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ জারি করেছে।

‎‎পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল দিনব্যাপী বিশেষ অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, গবেষণা কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল, এবং পরিদর্শক চন্দন বিশ্বাস কর্তৃক চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে অবৈধ ইটভাট বিশেষতঃ সনাতন প্রযুক্তির ড্রাম চিমনী ও ফিক্সড চিমনীবিশিষ্ট ইটভাটায় যেন আগুন দেয়া না হয় এবং ইটভাটায় জ্বালানী কাঠ/কৃষিজমির টপসয়েল ব্যবহার করা না হয় সে বিষয়ে আগাম সর্তক করার উদ্দেশ্যে সশরীরে প্রতিটি ভাটায় গিয়ে মালিকগনকে নোটিশ প্রদান করা হয় এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতিপালনের জন্য কঠোরভাবে বার্তা দেয়া হয় বলে নিশ্চিত করা হয়েছে।

‎‎নোটিশ প্রাপ্ত ইটভাটা গুলো হলো উপজেলার ইসলামপুর ৬ নং ওয়ার্ড মঘাইছড়ি এলাকার মেসার্স মক্কা মদিনা ব্রিক্স (MMB),মেসার্স শাহ আমানত ব্রিকস (SAB-1), মেসার্স আবদুল করিম ব্রিকস (KBM), ৭নং ওয়ার্ডের মেসার্স সাদেকশাহ ব্রিকস (SSB-1), মেসার্স চট্টগ্রাম ব্রিকস (CBM), ইসলামপুর ৫নং ওয়ার্ডের মেসার্স খাজা ব্রিকস এন্ড ম্যানু.(KBM),মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (BBM-3), মেসার্স বিসমিল্লাহ খাজা আজমির ব্রিকস (BKB), আল মদিনা ব্রিকস (AMB), রাজানগর মধ্য ঘাগড়ার ত্রিপুরা সুন্দরী দিঘী এলাকার দরবার এন্ড কোং (D&C), ৪নং ওয়ার্ডের মাজার গেট এলাকার মেসার্স কাদেরিয়া ব্রিকস (KBM), ১নং ওয়ার্ডের বহড়াতল এলাকার মেসার্স বাগদাদ ম্যানু. ব্রিকস (BMB), উত্তর ঘাগড়া এলাকার হাজী আতর আলী ব্রিকস (HAB), রাজানগর ১নং ওয়ার্ডের তারাবুনিয়া এলাকার মেসার্স আজমির ব্রিকস (MAB), মেসার্স কর্ণফুলী ব্রিকস ম্যানু.(KBM), মেসার্স কে এম ব্রিকস (305) ও মেসার্স হোসাইনুজ্জামান শাহ ব্রিকস (SYB)।

‎‎বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ১২ এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ এর বিধি ৬ এর উপবিধি (২) (৩) অনুযায়ী কারখানা/প্রতিষ্ঠান স্থাপনের পূর্বে অত্র দপ্তর হতে অবস্থানগত ছাড়পত্র গ্রহন এবং উপবিধি (৪) অনুযায়ী উৎপাদন/প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার পূর্বে পরিবেশগত ছাড়পত্র গ্রহন বাধ্যতামূলক হলেও ল অবস্থানগত/পরিবেশগত ছাড়পত্র গ্রহন না করায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন মোকদ্দমা নং ৯১৫৩/২০২০ এর আদেশ অনুযায়ী চট্টগ্রাম জেলার সকল অবৈধ ইটভাটা বন্ধকরণের জন্য মহামান্য আদালতে নির্দেশনা রয়েছে।

‎ইটভাটা মৌসুমে পরিচালনাধীন অবস্থানগত/পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ (ড্রাম চিমনী/ফিক্সড চিমনী/জিগজ্যাগ) ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

‎‎উল্লেখ্য ইটভাটা গুলোর বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০), ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও পরিবেশ আদালত আইন, ২০১০ এবং মহামান্য সুপ্রিম কোর্টে। হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন মোকদ্দমা নং ৯১৫৩/২০২০ এর আদেশ অনুযায়ী আপনার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এনফোর্সমেন কার্যক্রম পরিচালনা/মোবাইল কোর্ট পরিচালনা/নিয়মিত মামলা দায়ের/ইট, কাঠ, মাটি সহ ইট পোড়ানোর সকল সরঞ্জামামি জব্দকরণ/ইটভাটা উচ্ছেদকরণ ইত্যাদিসহ প্রয়োজনীয় অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা নিশ্চিত করেন।

আরও পড়ুন