প্রাইভেট-কোচিং ছাড়াই জিপিএ-৫ পেল বোয়ালখালীর জারিফ

এসএসসি পাস করতে যেখানে শিক্ষার্থী-অভিভাবকদের দৌড়ঝাঁপ করতে হয়,সেখানে প্রাইভেট-কোচিং ছাড়াই জিপিএ-৫ পেয়ে সাড়া ফেলেছেন আহমদ রেজা খান জারিফ।তার এমন বিরল সাফল্যে স্কুল ও সংশ্লিষ্ট এলাকায় সাড়া পড়েছে।

আহমদ রেজা খান জারিফ বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক সংসদ সদস্য মরহুম মইন উদ্দীন খান বাদলের বাড়ীর মফিজুল ইসলাম খান জুয়েল ও নুসরাত জাহান আইরিনের পুত্র এবং ইকবাল পার্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম মমতাজুল ইসলাম খানের নাতি। আহমদ রেজা খান জারিফ কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া বলেন,আহমদ রেজা খান জারিফ জিপিএ-৫ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, মেধাবী শিক্ষার্থী জারিফ নিয়মিত ক্লাস করেছে। বিদ্যালয়ে তার অনুপস্থিতির রেকর্ড নেই বললেই চলে। শিক্ষকদের নির্দেশনা মেনে নিয়মিত পড়াশোনা করেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসাবে সে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করায় আমি এবং বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা গর্বিত।

আহমদ রেজা খান জারিফের মা নুসরাত জাহান আইরিন জানান, এসএসসি পরীক্ষার্থী হিসাবে জারিফ কখনও কোনো প্রাইভেট বা কোচিংয়ে যায়নি। নিয়মিত স্কুলে যাওয়ার পাশাপাশি বাড়িতে নিয়মিত পড়ালেখা করেছে। আল্লাহর অশেষ রহমতে জারিফ জিপিএ-৫ পাওয়ায় আমরা অত্যন্ত খুশি।

আহমদ রেজা খান জারিফ জানান,এ জিপিএ-৫ অর্জনের পেছনে সর্বপ্রথম আল্লাহর অশেষ রহমতের জন্য শুকরিয়া জানাই। এরপরই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বাবা-মায়ের অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয় এলাকাবাসীরা বলেন,কোচিং ছাড়া, প্রাইভেট ছাড়া, কেবল পরিশ্রম আর মনোযোগ নিয়ে জারিফ যা করেছে- সেটা শুধু তার পরিবারের নয়,পুরো বোয়ালখালী গর্ব।