আধুনগরে ১ হাজার অসহায় পেলেন ফ্রী স্বাস্থ্যসেবা ও ঔষধ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে আধুনগর ইউনিয়ন জামায়াতের সহযোগিতায় লোহাগাড়া ইসলামিক সেন্টারের উদ্যোগে এবং ড্রিমার্স কনসালটেন্ট অ্যান্ড রিসার্চের সৌজন্যে এ ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চিকিৎসা ক্যাম্পে এলাকার অসহায় ও নিম্নআয়ের প্রায় ১ হাজারের অধিক অসহায় মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন