চট্টগ্রামের হাটহাজারী উপজলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নস্থ মাদার্শা অটোরিক্সা চালক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৩ মে) নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা টিটন কান্তি দাস গুপ্ত, সদস্য মোঃ রবিউল আলম ও সৌরভ চক্রবর্তীর উপস্থিতিতে মোট ৬ টি পদে নির্বাচন এ অনুষ্ঠিত হয়।
সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ৩২ (১) বিধি অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হয়েছে মোহাম্মদ আবুল হোসেন।
সমিতির সাধারণ সম্পাদক পদে মোঃ বশির চৌধুরী, সহ-সভাপতি পদে মোঃ বাসেত (মাসুদ) নির্বাচিত হয়েছে।
এছাড়াও সদস্য মোঃ মহিউদ্দিন, মোঃ তৌহিদুল আলন,মোঃ ফারুক (সুজন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
ফলাফল ঘোষণা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা টিটন কান্তি দাস গুপ্ত বলেন, নবনির্বাচিত কমিটি অটোরিক্সা চালক সমবায় সমিতির সকল সদস্য ও যাত্রীদের কল্যান সাধনে ভূমিকা রাখবেন।